শনিবার, জুন ৬, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক

পুঁজিবাজার প্রেস.কম : দীর্ঘ ২০ বছর পর শনিবার লেনদেনে দেশের পুঁজিবাজার। সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৬ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রমতে, কোম্পানিটির ১৩ কোটি ২২ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বিচ হ্যাচারির লেনদেন হয়েছে ১১ কোটি ৬৩ লাখ ৭৬ হাজার টাকার।

আর ৯ কোটি ৯৭ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর হলো- উত্তরা ব্যাংক পিএলসি, বারাকা পতেঙ্গা পাওয়ার, ফাইন ফুডস, মিডল্যান্ড ব্যাংক, এনআরবি ব্যাংক এবং বিএসসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *