শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (২৩ সেপ্টেম্বর) ব্র্যাক ব্যাংকের ৪৪ কোটি ১৫ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা লিন্ডে বাংলাদেশের আজ ২৪ কোটি ৬৬ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২৪ কোটি ২৭ লাখ ০৩ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে সোনালী আঁম ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
সোমবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- গ্রামীণফোন, ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, টেকনো ড্রাগস, সিটি ব্যাংক, লাভেলা আইসক্রিম এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *