রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪০২টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (২৮ জানুয়ারি) কোম্পানিটির ১৩ কোটি ৭৯ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে এডিএন টেলিকম। কোম্পানিটির এদিন লেনদেন হয়েছে ১২ কোটি ৭২ লাখ ৫ হাজার টাকার। আর ১০ কোটি ১৫ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
এদিন লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- অগ্নি সিস্টেমস লিমিটেড, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ড্রাগন সোয়েটার, ডমিনেজ স্টিল, মালেক স্পিনিং, খুলনা প্রিন্টিং এবং তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *