বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে মিডল্যান্ড ব্যাংক

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (২৫ আগস্ট) মিডল্যান্ড ব্যাংকের ৩৭ কোটি ৯৮ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে গ্রামীণফোন লিমিটেড। আজ ৩১ কোটি ৩ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৩০ কোটি ৭৩ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি।

রোববার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক, বেক্সিমকো ফার্মা, লাভেলো আইসক্রিম এবং এনআরবি ব্যাংক লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *