বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে মিডল্যান্ড ব্যাংক

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৮৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২১ নভেম্বর) মিডল্যান্ড ব্যাংকের ১৩ কোটি ১৫ লাখ ২৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা লাভেলো আইসক্রিমের আজ ১১ কোটি ৬৪ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৯ কোটি ৭০ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে বেক্সিমকো ফার্মা।
এদিন লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ, ইস্টার্ন ব্যাংক, ফাইন ফুডস, অগ্নি সিস্টেমস, সোনালী আঁশ, ফারইস্ট নিটিং এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *