শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে মিডল্যান্ড ব্যাংক

 সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (০৭ জানুয়ারি) কোম্পানিটির ২০ কোটি ১০ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে খান ব্রাদার্স। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১২ কোটি ৮২ লাখ ৩৫ হাজার টাকার। আর ১২ কোটি ৩৬ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ফাইন ফুডস লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- রবি আজিয়াটা, ড্রাগন সোয়েটার, এশিয়াটিক ল্যাবরেটরিজ, পূবালী ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, বাংলাদেশ শিপিং করপোরেশন এবং ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *