শুক্রবার, জুন ৫, ২০২৬
আজকের সংবাদ

লেনদেনের শীর্ষে লাভেলো আইসক্রীম

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাভেলো আইসক্রীমের শেয়ার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির ১৮ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এদিন ডিএসইতে টপটেন লেনদেনের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে – সামিট অ্যালায়েন্স পোর্টের ১৮.০৪ কোটি টাকা, রবি আজিয়াটার ১৭.৫৭ কোটি টাকা, খান ব্রাদার্সের ১৪.০১ কোটি টাকা, সোনালী পেপারের ১২.৩৯ কোটি টাকা, ওরিয়ন ইনফিউশনের ১২.৩৩ কোটি টাকা, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ১২.০৯ কোটি টাকা, টেকনো ড্রাগসের ১১.৫১ কোটি টাকা, সিটি ব্যাংকের ১১.০৮ কোটি টাকা ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ১০.৯০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *