সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে লাভেলো আইসক্রিম

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪০০টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে লাভেলো আইসক্রিম পিএলসি।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (২০ অক্টোবর) লাভেলো আইসক্রিমের ৩৫ কোটি ৫৪ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা মিডল্যান্ড ব্যাংকের আজ ১৩ কোটি ৪৯ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১২ কোটি ৫১ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ব্র্যাক ব্যাংক।
রবিবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- এনআরবি ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, স্কয়ার ফার্মা, অগ্নি সিস্টেমস, সোশ্যাল ইসলামী ব্যাংক, মেঘনা পেট্রোলিয়াম এবং গ্রামীণফোন লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *