বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে লিন্ডে বিডি

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে সি পার্ল বিচ রিসোর্ট।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, সোমবার (২৪ জুন) লিন্ডে বিডির ২৩ কোটি ১৬ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা সি পার্লের আজ ১৩ কোটি ৬৪ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১১ কোটি ৭৩ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ক্যাপিটেক গ্রোথ ফান্ড।

সোমবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- বিএটিবিসি, রূপালী লাইফ ইন্সুরেন্স, বিচ হ্যাচারি, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ইউনিলিভার কনজ্যুমার, লাভেলো আইসক্রিম এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *