সোমবার, আগস্ট ৩১, ২০২৬
আজকের সংবাদ

লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটির আজ ৩২ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৭ হাজার ৯৮৮ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সায়হাম কটন। কোম্পানিটির ১৯ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সায়হাম টেক্সটাইল ১৬ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বেক্সিমকো ফার্মা ১২ কোটি ২৭ লাখ, প্যারামাউন্ট টেক্সটাইল ১১ কোটি ৫৭ লাখ, শমরিতা হসপিটাল ১১ কোটি ২১ লাখ, ফারইস্ট নিটিং ৯কোটি ৯৯ লাখ, ব্রাক ব্যাংক ৯ কোটি ৩৬ লাখ, লাভেলো আইসক্রিম ৯ কোটি ২২ লাখ ও এম.এল ডাইং ৮ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *