বুধবার, আগস্ট ১৯, ২০২৬
আজকের সংবাদ

লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ।

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১২ আগস্ট) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি । কোম্পানিটির ৩৭ কোটি ৯৬ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
তথ্য অনুযায়ী, এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল মালেক স্পিনিং মিলস্‌ পিএলসি। কোম্পানিটির ৩৫ কোটি ৫৭ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
৩০ কোটি ৩৫ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সায়হাম টেক্সটাইল মিলস্‌ লিমিটেড, এম.এল. ডাইং লিমিটেড, সায়হাম কটন মিলস লি:, জেএমআই হসপিটাল রিকুইসিট ম্যানুফ্যাকচারিং লি:, পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লি:, সামিট এলায়েন্স পোর্ট লি: এবং কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *