রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
আজকের সংবাদ

লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স

সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ লেনদেন হওয়ায় তালিকায় শীর্ষে উঠে এসেছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) কোম্পানিটির ১৮ কোটি ৬২ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল স্কয়ার ফার্মা। কোম্পানিটির ১২ কোটি ৬৪ লাখ ০১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তৃতীয় স্থানে থাকা বিএসসির শেয়ার লেনদেন হয়েছে ১১ কোটি ৫৬ লাখ ২৫ হাজার টাকা।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- আনোয়ার গ্যালভানাইজিং, রবি আজিয়াটা, সিমটেক্স, শাহজিবাজার পাওয়ার, লাভেলো আইসক্রিম, মনোস্পুল বাংলাদেশ এবং সিটি ব্যাংক পিএলসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *