শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
আজকের সংবাদ

লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স

সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার (১৯ অক্টোবর) কোম্পানিটির ২৯ কোটি ৫১ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

সূত্র মতে, এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ওরিয়ন ইনফিউশন লিমিটেড। কোম্পানিটির ১৮ কোটি ৪৩ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তালিকায় তৃতীয় স্থানে থাকা বিএসআরএম স্টিলসের লেনদেন হয়েছে ১৪ কোটি ৩৭ লাখ ৫৬ হাজার টাকা।

এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড, অ্যাপেক্স ফুটওয়ার, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, রবি আজিয়াটা, প্রগতি ইন্স্যুরেন্স, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি এবং সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *