বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে সি পার্ল

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে সি পার্ল বিচ রিসোর্ট।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, বৃহস্পতিবার (১১ জুলাই) সি পার্ল বিচ রিসোর্টের ২৪ কোটি ৫০ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা সালভো কেমিক্যালের আজ ২১ কোটি ৬৭ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২০ কোটি ১৪ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ওরিয়ন ফার্মা।

বৃহস্পতিবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- লাভেলো আইসক্রিম, আলিফ ইন্ডাস্ট্রিজ, আফতাব অটো, ওয়াইম্যাক্স, গ্লোবাল হেভি কেমিক্যাল, সানলাইফ ইন্স্যুরেন্স এবং দেশবন্ধু পলিমার লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *