বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে সি পার্ল

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৫৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে সি পার্ল বিচ রিসোর্ট লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, রোববার (১৪ জানুয়ারি) সি পার্লের ৩৩ কোটি ২৯ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা রূপালী ইন্স্যুরেন্সের আজ ৩২ কোটি ০৬ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৩০ কোটি ২৯ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ওরিয়ন ইনফিউশন।

রোববার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- বিডি থাই এ্যালুমিনিয়াম, দেশবন্ধু পলিমার, মেঘনা লাইফ, কর্ণফুলী ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *