বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
কোম্পানি সংবাদ

লেনদেনের শীর্ষে সেন্ট্রাল ফার্মা

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৩৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, বুধবার (০৬ ডিসেম্বর) সেন্ট্রাল ফার্মার ৩৩ কোটি ১৫ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা অ্যাডভেন্ট ফার্মার আজ ২৪ কোটি ৬৫ লাখ ১৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২৩ কোটি ৮৮ লাখ ০১ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ফু-ওয়াং ফুডস।

বুধবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, বিডি থাই এ্যালুমিনিয়াম, মুন্নু সিরামিকস, এসকে ট্রিমস, ফু-ওয়াং সিরামিকস, আফতাব অটো এবং ইয়াকিন পলিমার লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *