রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে সোনালী আঁশ

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, বুধবার (১৮ সেপ্টেম্বর) সোনালী আঁশের ২৫ কোটি ৩৬ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ব্র্যাক ব্যাংকের আজ ২২ কোটি ৩৫ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৭ কোটি ৯২ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে লিন্ডে বিডি।
বুধবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- সি পার্ল, স্কয়ার ফার্মা, ইবনে সিনা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, টেকনো ড্রাগস, ওরিয়ন ইনফিউশন এবং সোনালী পেপার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *