সোমবার, এপ্রিল ২০, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মা ‘

সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (০৫ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। আজ কোম্পানিটির ৩৩ কোটি ২২ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে একমি ল্যাবরেটরিজ। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩১ কোটি ৮৭ লাখ ৩০ হাজার টাকার।
২১ কোটি ৯৭ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে লিনডে বাংলাদেশ লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ শিপিং করপোরেশন, ইসলামী ব্যাংক, ব্রাক ব্যাংক, ওরিয়ন ফার্মা, মিডল্যান্ড ব্যাংক, এশিয়াটিক ল্যাবরেটরিজ এবং তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *