রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
আজকের সংবাদ

লেনদেনে শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৭ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে আইপিডিসি ফাইন্যান্স। আজ কোম্পানিটির ২৪৯ কোটি ৭০ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২০৮ কোটি ৬২ লাখ ২০ হাজার টাকার।

২০৫ কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- এনভয় টেক্সটাইলস্‌, বিএনআইসিএল, এসআইপিএলসি, শার্প ইন্ডাস্ট্রিজ, মালেক স্পিনিং মিলস্‌, ওরিয়ন ফার্মা এবং প্যারামাউন্ট টেক্সটাইল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *