বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

লোকসান বেড়েছে খান ব্রাদার্সের

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৪-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান বেড়েছে।

বুধবার (১২ জুন) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ০২ পয়সা লোকসান হয়েছে। আগের বছর একই সময়ে ০১ পয়সা লোকসান হয়েছিল।

অন্যদিকে প্রথম তিন প্রান্তিক মিলিয়ে (জুলাই’২৩-মার্চ’২৪) তথা ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি ০৫ পয়সা লোকসান হয়েছে। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি ০৩ পয়সা লোকসান হয়েছিল।

গত ৩১ মার্চ,২০২৪ তারিখে সমাপ্ত সময়ে কোম্পানিটির মেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাড়িয়েছে ১১ টাকা ৮২ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *