শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
এক্সক্লুসিভ

শনিবার সারা দেশে খোলা থাকবে ব্যাংক

 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সুবিধার্থে সাপ্তাহিক ছুটির দিন ২৭ ডিসেম্বর (শনিবার) সারা দেশে ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আগে নির্বাচন কমিশন এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকে চিঠি পাঠায়।
বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক জানায়, ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষ্যে প্রার্থীদের জামানত এবং ভোটার তালিকার সিডি কেনার অর্থ ব্যাংক ড্রাফট, পে-অর্ডার অথবা ট্রেজারি চালানের মাধ্যমে জমা দেওয়ার সুবিধার্থে ২৭ ডিসেম্বর তফসিলি ব্যাংকের সব শাখা খোলা থাকবে।
ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ ডিসেম্বর। এর আগে ২৫ ডিসেম্বর বড় দিন উপলক্ষ্যে সরকারি ছুটি এবং ২৬ ও ২৭ ডিসেম্বর যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা তিন দিন ব্যাংক বন্ধ থাকার সম্ভাবনা তৈরি হয়েছে
এ পরিস্থিতিতে শনিবার ব্যাংক খোলা রাখার অনুরোধ জানিয়ে বাংলাদেশ ব্যাংকে চিঠি দেয় নির্বাচন কমিশন। ইসি সিনিয়র সচিব আখতার হোসেন এক সংবাদ সম্মেলনে জানান, টানা ছুটির কারণে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলে জটিলতা সৃষ্টি হতে পারে—এ বিষয়টি বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *