শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
আন্তর্জাতিক শেয়ারবাজার

শুল্ক হ্রাসে ভারতের শেয়ারবাজারে সূচক বেড়েছে ৩৬৫৭ পয়েন্ট

ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি এবং মার্কিন প্রেসিডেন্টের শুল্কছাড়ের ঘোষণায় মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) বড় উত্থান হয়েছে সেনসেক্স ও নিফটি সূচকে। ভারত-মার্কিন বাণিজ্যচুক্তি ঘিরে ধোঁয়াশা কাটতেই শেয়ারবাজারে তৈরী হয়েছে তেজিভাব।
এ দিন শেয়ারবাজার খোলার সময় বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই) এর সূচক সেনসেক্স ৮৫ হাজার ৩২৩ পয়েন্টে পৌঁছে যায়। সেই সময়ে ৩৬৫৭ পয়েন্ট ঊর্ধমুখী ছিল সূচকটি। আর ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই) এর নিফটি৫০ সূচক ২৬,৩০৮ পয়েন্টে বেড়ে যায়।
ভারতের উপর শুল্ক কমিয়ে ১৮ শতাংশ করার ঘোষণা করেছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার রাতেই ঘোষণা করেন, ভারতের উপর ‘পারস্পরিক শুল্ক’ ১৮ শতাংশ করা হচ্ছে। শুল্ক হ্রাসের বিপরীতে ভারত আরও বেশি করে মার্কিন পণ্য কিনবে। ট্রাম্পের এই ঘোষণার পর মঙ্গলবার বাজার খুলতেই বাজারে তুমুল গতি দেখা যায়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এক ফোনেই কোটি কোটি টাকা লাভের মুখ দেখেন বিনিয়োগকারীরা। সকাল সাড়ে ১১টা পর্যন্ত নিফটি সূচকটি ৬৯৭.৪৫ পয়েন্ট উপরে ঘোরাফেরা করে। সেনসেক্সের প্রায় সমস্ত ক্ষেত্রেই সূচক সবুজ হয়। বেলা ১২টা নাগাদ ৮৪ হাজার ১৭০ পয়েন্টে আসে সূচক। লার্জক্যাপ, মিডক্যাপ, স্মলক্যাপে বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটিয়েছে বাণিজ্যচুক্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *