রবিবার, জুলাই ১৯, ২০২৬
এক্সক্লুসিভ

শেয়ারবাজারে স্বচ্ছতা ও সুশাসনের জন্য তালিকাভুক্তির পর নিয়ম মানার গুরুত্ব

ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই) এর ট্রেনিং একাডেমি আয়োজিত তিন দিনব্যাপী “Continuing Listing Requirements Post IPO” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠান সোমবার (২৮ জুলাই) অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএসই’র পরিচালক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, “কোনো কোম্পানি প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) এর মাধ্যমে তালিকাভুক্ত হওয়ার পর তাদের জন্য দায়িত্ব আরো বেড়ে যায়। বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে হলে নিয়মিতভাবে তালিকাভুক্তির পরবর্তী শর্তাবলি পরিপালন করা একটি দায়িত্বশীল কর্পোরেট আচরণ করতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী, এফসিএ এবং ডিএসই ট্রেনিং একাডেমির উপ-মহাব্যবস্থাপক সৈয়দ আল আমিন রহমান। তারা বলেন, বিদেশী ও দেশী বিনিয়োগকারীরা কোম্পানির আর্থিক প্রতিবেদন, সাধারণ সভা, কোয়ার্টার্লি ও বার্ষিক হিসাবসহ বিভিন্ন বিষয় বিবেচনা করেই বিনিয়োগ সিদ্ধান্ত নেন।
প্রশিক্ষণে বিএসইসি’র পরিচালক মোঃ আবুল কালাম, ডিএসই’র সহকারী মহাব্যবস্থাপক মোঃ রবিউল ইসলামসহ অন্যান্য বক্তারা কর্পোরেট গভর্ন্যান্স কোড ২০১৮, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স ১৯৬৯, রাইটস ইস্যু রুলস ২০০৬, রিভ্যালুয়েশন গাইডলাইনস, ফিনান্সিয়াল রিপোর্টিং সিস্টেম এবং লিস্টিং রিকুয়ারমেন্টস বিষয়ক কমপ্লায়েন্স ও এনফোর্সমেন্ট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
অনুষ্ঠান শেষে ডিএসই’র পরিচালক প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *