বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
আজকের সংবাদ

শেয়ারবাজার ডিএসইতে শতাধিক কোম্পানির দরপতন

সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতন হয়েছে দেশের শেয়ারবাজারে। রোববার (৬ আগস্ট) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শতাধিক কোম্পানির দর কমেছে। একই সময়ে শেয়ার লেনদেনের পরিমাণও আগের কার্যদিবসের তুলনায় কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন সব দর কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসই এক্স’ কমেছে ১৪ দশমিক ০৪ পয়েন্ট। লেনদেন শেষে সূচক দাঁড়ায় ৬ হাজার ৩১৫ পয়েন্টে। এছাড়াও, নির্বাচিত কোম্পানিগুলোর সূচক ‘ডিএস ৩০’ ৮ দশমিক ৬৮ পয়েন্ট এবং শরীয়াহ সূচক ‘ডিএসই এস’ ৪ দশমিক ৭০ পয়েন্ট হারিয়েছে।

সূচক পতনের সঙ্গে ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। আজ এ এক্সচেঞ্জে ৪১৭ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট বিনিময় হয়েছে। আগের কার্যদিবসে (বৃহস্পতিবার) ৪৮৫ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

রোববার ডিএসইতে ৩৩৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট বিনিময় হয়েছে। এর মধ্যে এদিন ১৬০টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল। দর কমেছে ১৩৪টি। বিপরীতে বেড়েছে মাত্র ৩৯টি কোম্পানির শেয়ারের দর।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ‘সিএএসপিআই’ আজ ২০.৭০ পয়েন্ট হারিয়েছে। এদিন সিএসইতে ৩ কোটি ৮৯ লাখ ৭৪ হাজার ৪৩৯ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *