বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
এক্সক্লুসিভ

শেয়ার বিক্রি করবে এনআরবিসি ব্যাংকের উদ্যোক্তা

পুঁজিবাজার প্রেস.কম : পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের এনআরবিসি ব্যাংক পিএলসির এক উদ্যোক্তা শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানির উদ্যোক্তা সৈয়দ মুনসিফ আলী ৩০ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। বর্তমানে এই উদ্যোক্তার কাছে ব্যাংকটির ১ কোটি ৪৩ লাখ ৫৪ হাজার ৬৪৫টি শেয়ার আছে।
আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঘোষণাকৃত শেয়ার বর্তমান বাজার মূল্যে পাবলিক মার্কেটে বিক্রয় করবেন এই উদ্যোক্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *