বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
কোম্পানি সংবাদ

শেয়ার বিক্রি করবে ফিনিক্স ফাইন্যান্স মিউচুয়াল ফান্ডের উদ্যোক্তা

পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ড খাতের প্রতিষ্ঠান ফিনিক্স ফাইন্যান্স ১ম মিউচুয়াল ফান্ডের উদ্যোক্তা শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ফান্ডটির উদ্যোক্তা ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের কাছে ফান্ডের ১৮ লাখ শেয়ার আছে। এর মধ্যে ৫ লাখ শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেট আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এ উদ্যোক্তা উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *