বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
আজকের সংবাদ

শেষ কার্যদিবসে সূচকের মিশ্র প্রতিক্রিয়া, লেনদেন ১ হাজার ২৩৮ কোটি

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৮৯ শেয়ারের দর পতন হয়েছে। অন্যদিকে টাকার অংকে লেনদেনের পরিমান গত কার্যদিবসে তুলনায় সামান্য বেড়েছে
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (১১ জুন) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩ দশমিক ৫৭ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৫২০ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ দশমিক ৫২ পয়েন্ট বেড়ে ১১১৪ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৭ দশমিক ১৪ পয়েন্ট কমে ২০৭২ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ১ হাজার ২৩৮ কোটি ৬৬ লাখ ৮১ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ২১০ কোটি ৫ লাখ ৫১ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯১টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৫৭টি কোম্পানির, বিপরীতে ১৮৯টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৪৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *