শনিবার, আগস্ট ১, ২০২৬
এক্সক্লুসিভ

সপ্তাহজুড়ে কর্ণফুলী ইন্স্যুরেন্সের সর্বোচ্চ দরপতন

বিদায়ী সপ্তাহে (১০-১৪ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩০১টির শেয়ার ও ইউনিট দর পতন হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ দরপতন হয়েছে কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের।

ডিএসইর সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সপ্তাহের ব্যবধানে কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার দাম কমেছে ২৩ দশমিক ০১ শতাংশ।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফু-ওয়াং সিরামিক। গত সপ্তাহে শেয়ারটির দর কমেছে ১৬ দশমিক ৯৯ শতাংশ। আর ১৩ দশমিক ৫১ শতাংশ শেয়ারপ্রতি দর কমায় লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে আমরা নেটওয়ার্কস লিমিটেড।

টপটেন লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সিকদার ইন্স্যুরেন্স, পেপার প্রসেসিং, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-১, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, এইচ.আর টেক্সটাইল এবং সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *