সপ্তাহজুড়ে ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করা কোম্পানিগুলো
বিদায়ী সপ্তাহে (২৬-৩০ জানুয়ারি) শেয়ারবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল টি এবং প্রাইম ফাইন্যান্স ফার্স্ট ফান্ড কোম্পানির পর্ষদ ২০২৩-২৪ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
শেয়ারবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল টি কোম্পানির পর্ষদ ২০২৩-২৪ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি জানিয়েছে, সমাপ্ত অর্থবছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১০৭ টাকা ৪৯ পয়সা। ৩০ জুন ২০২৪ এর হিসাব অনুযায়ী শেয়ারপ্রতি নিট দায়মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫৫ টাকা ৬৯ পয়সা। এই সিদ্ধান্তসহ অন্যান্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভায় (এজিএম) উপস্থাপন করা হবে।
অন্যদিকে, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট ফান্ডের ট্রাস্টি ২০২৪ সালের ব্যবসায় ইউনিটহোল্ডারদের জন্য কোনো ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ২০২৪ সালে ফান্ডটির ইউনিটপ্রতি লোকসান হয়েছে (৩.৪৫) টাকা এবং ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে ফান্ডটির বাজার দরে ইউনিটপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ৯.১৩ টাকা।
