বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

সপ্তাহজুড়ে ব্লকের সর্বোচ্চ লেনদেন আলিফ ইন্ডাস্ট্রিজের

বিদায়ী সপ্তাহে অর্থাৎ ২৯ ডিসেম্বর, ২০২৪ থেকে ২ জানুয়ারি, ২০২৫ তারিখ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বোচ্চ লেনদেন করা ১০ কোম্পানির মোট লেনদেন হয়েছে ৬৯ কোটি ১ লাখ ৬০ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিগুলোর মধ্যে সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে আলিফ ইন্ডাস্ট্রিজের সর্বোচ্চ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে কোম্পানিটির ১৬ কোটি ১৫ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ দর ছিল ৯২ টাকা ৮০ পয়সা।
এদিকে ব্লকে মিডল্যান্ড ব্যাংকের ১২ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে দ্বিতীয় এবং সানলাইফ ইন্স্যুরেন্সের ১২ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন করা ১০ কোম্পানির মধ্যে আরও রয়েছে- এক্সপ্রেস ইন্স্যুরেন্স, রিলায়েন্স ওয়ান, বেক্সিমকো ফার্মা, লিগ্যাসি ফুটওয়্যার, লাভেলো, ফাইন ফুডস এবং আইসিবি সোনালী ওয়ান ফান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *