বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
এক্সক্লুসিভ

সপ্তাহজুড়ে ব্লকে প্রাইম ব্যাংকের সর্বোচ্চ লেনদেন

বিদায়ী সপ্তাহে (২১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে সর্বোচ্চ লেনদেন হয়েছে প্রাইম ব্যাংক পিএলসির। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত সপ্তাহজুড়ে ব্লকে ব্যাংকটির ৫০ কোটি ২৬ লাখ ১০ হাজার টাকা। বিদায়ী সপ্তাহে ব্যাংকটি সর্বশেষ শেয়ার দর ছিল ২১ টাকা ৬০ পয়সা।

সপ্তাহজুড়ে ব্লকে লেনদেনের দ্বিতীয় সর্বোচ্চ ওরিয়ন ইনফিউশনের ১৫ কোটি ১৫ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৬১১ টাকা ৭০ পয়সা। আর ১০ কোটি ৩৩ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফাইন ফুডস লিমিটেড।

এছাড়া, সপ্তাহজুড়ে ব্লকে গুরুত্বপূর্ণ লেনদেনের অংশ নেওয়া কোম্পানিগুলো হলো- মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আলিফ ইন্ডাস্ট্রিজ, লাভেলো আইসক্রিম, ইউনিলিভার কনজুমার, বিচ হ্যাচারি, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *