সপ্তাহজুড়ে ব্লকে ২২৬ কোটি টাকার লেনদেন
সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২২৬ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যার মধ্যে ব্লক মার্কেটের শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ১৪৮ কোটি ১৬ লাখ টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সমাপ্ত সপ্তাহে ব্লক মার্কেটে ডমিনেজ স্টিলের ৩৫ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার শীর্ষে রয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা গ্রামীণফোন ২২ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ফাইন ফুডস ১৩ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা সেরা কোম্পানিগুলোর মধ্যে এনভয় টেক্সটাইল ১৪ কোটি ৮৬ লাখ, এপেক্স স্পিনিং ১২ কোটি ৯১ লাখ, ড্যাফোডিল কম্পিউটার্স ১১ কোটি ৩১ লাখ, মালেক স্পিনিং ১০ কোটি ৬১ লাখ, মেঘনা পেট ৯ কোটি ৪০ লাখ, ম্যারিকো ৭ কোটি ৯০ লাখ ও এশিয়াটিক ল্যাবরেটরিজ ৭ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
