বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
এক্সক্লুসিভ

সপ্তাহের ব্যবধানে ওয়েস্টার্ন মেরিনের শেয়ারদর বেড়েছে ৪৪ শতাংশ

বিদায়ী সপ্তাহে (২৯ ডিসেম্বর থেকে ০২ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে প্রায় ৪৪ শতাংশ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সমাপ্ত সপ্তাহে কোম্পানির শেয়ার দর ২ টাকা ৮০ পয়সা বা ৪৩ দশমিক ৭৫ শতাংশ বেড়েছে। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৯ টাকা ২০ পয়সা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা খুলনা প্রিন্টিংয়ের শেয়ার দর বেড়েছে ২৯ দশমিক ১১ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১০ টাকা ২০ পয়সা। আর তৃতীয় স্থানে থাকা ইয়াকিন পলিমারের শেয়ার দর বেড়েছে ১৯ দশমিক ০৫ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– লিগ্যাসি ফুটওয়্যারের ১৫ দশমিক ৮৫ শতাংশ, রূপালী ব্যাংকের ১৪ দশমিক ৫৫ শতাংশ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ১৩ দশমিক ৩৩ শতাংশ, হামি ইন্ডাস্ট্রিজের ১২ দশমিক ৯০ শতাংশ, শেফার্ড ইন্ডাস্ট্রিজের ১২ দশমিক ২২ শতাংশ, এস.আলম কোল্ড রোল্ড স্টিলসের ১১ দশমিক ৩৪ শতাংশ এবং ওয়ান ব্যাংক পিএলসির ১০ দশমিক ৮৪ শতাংশ শেয়ার দর বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *