সপ্তাহের ব্যবধানে পিই রেশিও বেড়েছে
পুঁজিবাজার প্রেস.কম : : সপ্তাহজুড়ে অর্থাৎ ২৭ থেকে ৩০ এপ্রিল, ২০২৫ তারিখ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৯.৪ পয়েন্টে। যা সপ্তাহ শেষে অবস্থান করছে ৯.৪১ পয়েন্টে।
অর্থাৎ, সপ্তাহের ব্যবধানে ডিএসই‘র সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে।
