বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
আজকের সংবাদ

সপ্তাহের শেষ কার্যদিবসে নিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ হলো

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবসে নিম্ন হারে লেনদেন হচ্ছে। ব্যবসার প্রথম দুই ঘণ্টায় সব সূচকই নেতিবাচক প্রবণতা দেখিয়েছে। ২২১ কোটি টাকা যেখানে গতকাল একই সময়ে লেনদেন হয়েছে ২৫৮ কোটি টাকা।

বৃহস্পতিবার (৩ আগস্ট) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, দুপুর ১২টা পর্যন্ত ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৭ দশমিক ১১ পয়েন্ট কমে ৬ হাজার ৩৩৫ পয়েন্টে অবস্থান করছে।

প্রধান সূচকের পাশাপাশি, শরীয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১ দশমিক ১২ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৪ দশমিক ৪২ পয়েন্ট কমে যথাক্রমে ১৩৭৪এবং ২১৫৬ পয়েন্টে নেমে এসেছে।

এই সময় ডিএসইতে মোট ২২১ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে ৭৩টির শেয়ারের দাম বেড়েছে, ৮৮টির দাম কমেছে এবং অপরিবর্তিত রয়েছে ১৩৯টির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *