সপ্তাহে ডিএসইর বাজার মূলধন কমল ২,৫২০ কোটি টাকা
পুঁজিবাজার প্রেস প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে টাকার অংকে লেনদেন কমেছে।
সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ২ হাজার ৫২০ কোটি টাকার।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য, গত সপ্তাহে ডিএসইতে মাত্র তিন কর্মদিবস লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে ডিএসইতে পাঁচ কর্মদিবস লেনদেন হয়েছিল।
সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮১ হাজার ৫৮৭ কোটি ৭২ লাখ টাকা।
সপ্তাহের ব্যাবধানে মূলধন কমেছে দশমিক ৩৭ শতাংশ বা ২ হাজার ৫২০ কোটি ২০ লাখ টাকা। আগের সপ্তাহে ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৮৪ হাজার ১০৭ কোটি ৯৩ লাখ টাকা।
সপ্তাহের ব্যবধানে ডিএসইতে কমেছে টাকার অংকে লেনদেন। গত সপ্তাহে ডিএসইতে ১ হাজার ১৮৫ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৩৫৩ কোটি ৩৫ লাখ টাকা।
এদিকে সপ্তাহের ব্যবধানে কমেছে ডিএসই মূল্য সূচক। ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ১ দশমিক ৪৩ পয়েন্ট বা দশমিক ০৩ শতাংশ কমে ৫ হাজার ৪৫০ পয়েন্টে অবস্থান করছে।
বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৬ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ ইনডেক্স ৭.৫৬ পয়েন্ট কমে ১ হাজার ৭০ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৩৮১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৬টির, কমেছে ২১৩টির এবং অপরবর্তিত রয়েছে ৪২টির।
