বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

সর্বোচ্চ দর বেড়েছে এইচআর টেক্সটাইল লিমিটেডের

সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (০৪ জুন) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭টি কোম্পানির মধ্যে ১৮১টির দর বেড়েছে। আজ সর্বোচ্চ দর বেড়েছে এইচআর টেক্সটাইল লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৪ টাকা বা ৯.৯০ শতাংশ শেয়ার দর বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এমারেল্ড অয়েলের শেয়ার দর বেড়েছে ৩ টাকা ৯০ পয়সা বা ৯.৮৭ শতাংশ।

আর ২ টাকা ৯০ পয়সা বা ৯.৭২ শতাংশ শেয়ার দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফরচুন সুজ লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- রূপালী লাইফ ইন্সুরেন্সের ৯.৩৯ শতাংশ, ন্যাশনাল ফিড মিলের ৮.৫৯ শতাংশ, বিবিএস ক্যাবলসের ৮.১০ শতাংশ, আমান ফিডের ৬.৩২ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৬.২২ শতাংশ, মেঘনা লাইফ ইন্সুরেন্সের ৬.১৭ শতাংশ এবং সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৬.০৩ শতাংশ শেয়ার দর বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *