রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
এক্সক্লুসিভ

সহযোগী কোম্পানিতে বিনিয়োগ করবে বার্জার পেইন্টস

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড সহযোগী কোম্পানিতে আরও ২ কোটি ২৫ লাখ টাকা বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। রোববার (১০ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় সহযোগী প্রতিষ্ঠানে নতুন করে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সহযোগী প্রতিষ্ঠান বার্জার টেক কনসালটিং লিমিটেডে আরও ২ কোটি ২৪ লাখ ৯০ হাজার টাকা বিনিয়োগ করবে বার্জার পেইন্টস। যার মাধ্যমে কোম্পানিটির আরও ২২ লাখ ৫০ হাজার সাধারণ শেয়ার ক্রয় করা হবে।

উল্লেখ্য, বার্জার টেক কনসালটিং বার্জার পেইন্টসের সম্পূর্ণ মালিকানাধীন সহায়ক প্রতিষ্ঠান। বার্জার টেক তথ্য প্রযুক্তি সংক্রান্ত নানান সেবা দিয়ে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *