বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এজিএম/ইজিএম/রেকর্ডডেট

সাউথইস্ট ব্যাংকের পর্ষদ সভার তারিখ পরিবর্তন

পর্ষদ সভার তারিখ পরিবর্তন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক পিএলসি। পরিবর্তিত সময় অনুযায়ী, আগামী ৩০ এপ্রিল বিকাল ৪টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

এর আগের ঘোষণা অনুযায়ী আগামীকাল (২৫ এপ্রিল) কোম্পানিটির পর্ষদ সভাঅনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *