সাউথইস্ট ব্যাংকের স্টক ডিভিডেন্ডে বিএসসির অনুমোদন
শেয়ারবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক পিএলসির ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত ৭ শতাংশ স্টক ডিভিডেন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
২০ মে ২০২৬ তারিখের চিঠির মাধ্যমে নিয়ন্ত্রক সংস্থাটি এ সম্মতি প্রদান করেছে। এর আগে গত ৩০ এপ্রিল ২০২৬ তারিখে এ সংক্রান্ত তথ্য ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশ করা হয়েছিল।
সাউথইস্ট ব্যাংক আরও জানিয়েছে, স্টক ডিভিডেন্ড পাওয়ার যোগ্যতা নির্ধারণের জন্য নতুন রেকর্ড ডেট আগামী ৪ জুন ২০২৬ নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, ব্যাংকটি সমাপ্ত অর্থবছরে ৩ শতাংশ ক্যাশ ও ৭ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে
