মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
এক্সক্লুসিভ

সাপ্তাহিকভাবে দর কমেছে সেরা ১০ শেয়ার

গেল সপ্তাহে (০৪ ফেব্রুয়ারি-০৮ ফেব্রুয়ারি) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪০৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে ৩৪০টির দর বেড়েছে, ৩৮টির দর কমেছে, ১৮টির দর অপরিবর্তিত ছিল এবং ১৩টির লেনদেন হয়নি।

সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর কমেছে রেনাটা লিমিটেডের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর ১২.১০ শতাংশ কমেছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

সাপ্তাহিক দর কমার সেরা তালিকায় স্থান পাওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে খান ব্রদার্সের ৯.৪১ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৮.৩৫ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ৮.০১ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৭.৭৮ শতাংশ, রতনপুর স্টিলের ৭.৫৩ শতাংশ, ইনটেক লিমিটেডের ৭.৩৩ শতাংশ, আরামিট সিমেন্টের ৬.৫১ শতাংশ, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিংয়ের ৪.৬০ শতাংশ এবং আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেডের ৪.০৩ শতাংশ শেয়ারদর কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *