বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
এক্সক্লুসিভ

সাপ্তাহিক দরপতনের শীর্ষে এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড

পুঁজিবাজার প্রেস.কম : বিদায়ী সপ্তাহে (০৩ আগস্ট-০৭ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর পতনের শীর্ষ তালিকায় সবচেয়ে বেশি দর কমেছে এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
সপ্তাহজুড়ে ফান্ডটির দর কমেছে ১০.২৩ শতাংশ। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির দর ছিল ৮ টাকা ৮০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ৭ টাকা ৯০ পয়সায়।
সপ্তাহের পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর কমেছে ৯.০৫ শতাংশ।
আর তালিকার তৃতীয় স্থানে ৮.৯৯ শতাংশ পতন নিয়ে অবস্থান করছে এসবিএসি ব্যাংক। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির দর ছিল ৮ টাকা ৯০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ৮ টাকা ১০ পয়সায়।
এছাড়া, সাপ্তাহিক পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলো হলো- ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ট্রাস্ট ব্যাংক, জনতা ইন্স্যুরেন্স, ফারইস্ট ফাইন্যান্স, সিটি ব্যাংক, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স, ঢাকা ব্যাংক পিএলসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *