বুধবার, জুলাই ১৫, ২০২৬
আজকের সংবাদ

সাপ্তাহিক দরপতনের শীর্ষে প্রিমিয়ার লিজিং

বিদায়ী সপ্তাহে (২৬ অক্টোবর-৩০ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর পতনের শীর্ষ তালিকায় সবচেয়ে বেশি দর কমেছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্সের। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৮.৩৩ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
সপ্তাহের পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে স্টাইলক্র্যাফট লিমিটেড। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৬১ টাকা ৯০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে ক্লোজিং দর দাঁড়িয়েছে ৫২ টাকায়। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর কমেছে ১৫.৯৯ শতাংশ।
তালিকার তৃতীয় স্থানে ১৫.২৫ শতাংশ পতন নিয়ে অবস্থান করছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির ক্লোজিং দর ছিল ৫ টাকা ৯০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ৫ টাকায়।
এছাড়া, সাপ্তাহিক পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে মেঘনা সিমেন্টের ১৫.১২ শতাংশ, বিপিএমএলের ১৪.০১ শতাংশ, এক্সিম ব্যাংকের ১৩.৫১ শতাংশ, ফার কেমিক্যালের ১২.৯৮ শতাংশ, ন্যাশনাল ব্যাংকের ১২.১২ শতাংশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ১১.৫৪ শতাংশ এবং ইউনিয়ন ব্যাংকের ১১.১১ শতাংশ দর কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *