বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
এক্সক্লুসিভ

সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে স্ট্যান্ডার্ড সিরামিক

পুঁজিবাজার প্রেস.কম : বিদায়ী সপ্তাহে (১০ আগস্ট-১৪ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন করা ৩৯৬ কোম্পানির মধ্যে ৯৯টির শেয়ারদর বেড়েছে। আলোচ্য সময়ে স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর বেড়েছে সবচেয়ে বেশি।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, সমাপ্ত সপ্তাহে কোম্পানিটির আগের সপ্তাহের তুলনায় শেয়ারদর বেড়েছে ৩৬ দশমিক ৩১ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৯৭.৬০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো সুকুকের শেয়ার দর বেড়েছে ২০ দশমিক ৪১ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৫৯.০০ টাকা। আর তালিকায় তৃতীয় স্থানে ডমিনেজ স্টিলের শেয়ার দর বেড়েছে ১৯ দশমিক ৩৫ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১৪.৮০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশনের ১৮.৫৩ শতাংশ, সমতা লেদারের শতাংশ, আইএসএনের ১৬.৮২ শতাংশ, ইয়াকিন পলিমারের ১৬.৭৮ শতাংশ, লিগ্যাছি ফুটওয়্যারের ১৬.২৬ শতাংশ, জিকিউ বলপেনের ১৬.১৪ শতাংশ এবং আনোয়ার গ্যালভেনাইজিংয়ের ১৫.২৮ শতাংশ দর বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *