শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
এক্সক্লুসিভ

সাপ্তাহিক দর পতনে এক্সিম ব্যাংক

পুঁজিবাজার প্রেস.কম : বিদায়ী সপ্তাহে (১৭-২১ আগস্ট) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষ তালিকায় সবচেয়ে বেশি দর পতনে ছিল এক্সিম ব্যাংকের। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে এক্সিম ব্যাংকের দর কমেছে ১৭.৮৬ শতাংশ। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ৫ টাকা ৬০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ৪ টাকা ৬০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ১ টাকা।

সপ্তাহের পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ৩ টাকা ৮০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩ টাকা ৩০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর কমেছে ৫০ পয়সা বা ১১.১৬ শতাংশ।

তালিকার তৃতীয় স্থানে ১১.৫৯ শতাংশ পতন নিয়ে অবস্থান করছে সোশ্যাল ইসলামী ব্যাংক-এসআইবিএল। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ৬ টাকা ৯০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ৬ টাকা ১০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৮০ পয়সা।এছাড়া, সাপ্তাহিক পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রিমিয়ার লিজিংয়ের ১০.৭১ শতাংশ, এআইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১০.৬৪ শতাংশ, ফনিক্স ফাইন্যান্সের ৮.৫৭ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ৮.৫১ শতাংশ, সিএপিএমবিডিবিএল মিউচুয়াল ফান্ডের ৭.৮৭ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৭.৬৯ এবং এ গ্লোবাল ইসলামী ব্যাংকের ৬.৯০ শতাংশ দর কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *