শনিবার, জুন ১৩, ২০২৬
আজকের সংবাদ

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে শ্যামপুর সুগার মিলস

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে শেয়ার দর বৃদ্ধির শীর্ষে অবস্থান করেছে শ্যামপুর সুগার মিলস লিমিটেড।
ডিএসই সূত্রে জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৪১ দশমিক ২৮ শতাংশ। এতে শেয়ারটির সমাপনী মূল্য দাঁড়ায় ২৩৮ টাকা ৯০ পয়সা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মার্কেন্টাইল ইন্স্যুরেন্স লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২৮ দশমিক ৫২ শতাংশ। এ সময় শেয়ারটির সমাপনী মূল্য দাঁড়ায় ২৮ টাকা ৫২ পয়সা।
তৃতীয় স্থানে থাকা প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার দর বেড়েছে ২৫ দশমিক ৫২ শতাংশ। সপ্তাহ শেষে শেয়ারটির সমাপনী মূল্য দাঁড়ায় ৬৭ টাকা ৭৩ পয়সা।
দর বৃদ্ধির তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে দেশ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ২৩ দশমিক ১৪ শতাংশ, আইপিডিসি ফাইন্যান্সের ২২ দশমিক ৮০ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ২১ দশমিক ২৯ শতাংশ, সেনা ইন্স্যুরেন্সের ২০ দশমিক ৫৭ শতাংশ, সামিট অ্যালায়েন্স পোর্টের ১৯ দশমিক ৭৬ শতাংশ, দুলামিয়া কটনের ১৮ দশমিক ৫৯ শতাংশ এবং এসজেআইবিএল পার্পেচ্যুয়াল বন্ডের ১৮ দশমিক ৩৮ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *