সাপ্তাহিক ব্লকে লেনদেনের শীর্ষে’ মুন্নু ফেব্রিক্স
বিদায়ী সপ্তাহে ১২ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে লেনদেন হওয়া শীর্ষ দশ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। তাতে সপ্তাহ শেষে ব্লকে লেনদেনের শীর্ষে উঠে এসেছে মুন্নু ফেব্রিক্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সমাপ্ত সপ্তাহে ব্লক মার্কেটে লাভেলো আইসক্রিমের লেনদেন হয়েছে ১৮ কোটি ৩৮ লাখ ২০ হাজার টাকা। তালিকার দ্বিতীয় স্থানে উঠে আসা এসিআই লিমিটেডের লেনদেন হয়েছে ১৮ কোটি টাকা। এবং ৮ কোটি ৬৫ লাখ ৭০ হাজার টাকা লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড।
সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানির মধ্যে- মিডল্যান্ড ব্যাংক, ইস্টার্ন হাউজিং, আলিফ ইন্ডাস্ট্রিস, ফাইন ফুডস, রেনেটা, আইসিবি এএমসিএল সোনালি ব্যাংক লিঃ ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি।
