সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ৯ খাতে
বিদায়ী সপ্তাহে অর্থাৎ গত ৯ মার্চ থেকে ১৬ মার্চ, ২০২৫ তারিখ পর্যন্ত এই ৫ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ২১ খাতের মধ্যে ৯টি খাতের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচিত সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে জেনারেল ইন্স্যুরেন্স খাতের। এই খাতের দর বেড়েছে ২.১৮ শতাংশ। এদিকে সিরামিক খাতে ১.৭৬ শতাংশ দর বেড়ে দ্বিতীয় স্থানে এবং লাইফ ইন্স্যুরেন্স খাতের দর ১.৩১ শতাংশ বেড়ে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আলোচ্য সপ্তাহটিতে দর বৃদ্ধি পাওয়া অন্যান্য খাতগুলোর মধ্যে- মিউচুয়াল ফান্ড খাতে ১.১৩, ট্যানারি খাতে ০.৮৪, কাগজ ও প্রকাশনা খাতে ০.৭৯, ওষুধ ও রসায়ন খাতে ০.৬৭, ব্যাংক খাতে ০.৪৭ এবং খাদ্য ও আনুষঙ্গিক খাতের দর ০.৪৪ শতাংশ বেড়েছে।
উল্লেখ, সাপ্তাহিক রিটার্নে ২১ খাতের মধ্যে ৯টি খাতের দর বাড়লেও কমেছে ১২টি খাতের দর। আর মার্কেট রিটার্ন কমেছে ০.২৩ শতাংশ।
