বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

সাপ্তাহিক রিটার্নে ১৮ খাতের দর বেড়েছে

বিদায়ী সপ্তাহে অর্থাৎ ১৫ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর, ২০২৪ তারিখের মধ্যে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে পুঁজিবাজার বন্ধ থাকায় চার কার্যদিবস লেনদেন হয়েছে। এ সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ২১ খাতের মধ্যে দর বেড়েছে ১৮ খাতের। বাকি ৩টি খাতে দর কমেছে। আলোচ্য সময়ে মার্কেট রিটার্ন হয়েছে ২.০১ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সাপ্তাহিক রিটার্নে সর্বোচ্চ দর বেড়েছে টেলিকমিউনিকেশনে। এই খাতে দর বেড়েছে ৪.৭৩ পয়েন্ট। এদিকে দ্বিতীয় স্থানে থাকা ওষুধ ও রসায়ন খাতে দর বেড়েছে ৩.৭০ পয়েন্ট। আর পাট খাতের দর ২.২৫ পয়েন্ট বেড়ে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া সাপ্তাহিক রিটার্নে সেবা ও আবাসন খাতের দর ১.৮৬, বিবিধ খাতে ১.৬৪, ব্যাংক খাতে ১.৪৫, ট্যানারি খাতে ১.২৩, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ১.১১, প্রকৌশল খাতে ১.০১, আইটি খাতে ০.৯৫, ভ্রমণ ও অবকাশ খাতে ০.৯৪, জীবন বীমা ও সাধারণ বীমা খাতে ০.৯৩, বিদ্যুৎ ও জ্বালানিতে ০.৮৫, কাগজ ও প্রকাশনা খাতে ০.৭৯, সিরামিক খাতে ০.৬৪, সিমেন্ট খাতে ০.৩৭ পয়েন্ট এবং টেক্সটাইলে ০.০৩ পয়েন্ট দর বেড়েছে।
উল্লেখ, আলোচ্য সাপ্তাহিক রিটার্নে ১৮ খাতের দর বাড়লেও কমেছে ৩টি খাতের দর। এদের মধ্যে আর্থিক খাতে ১.০১, কর্পোরেশন বন্ডে ০.৫৭ এবং মিউচুয়াল ফান্ড খাতে ০.৪১ পয়েন্ট দর কমে লোকসানে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *