শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
এক্সক্লুসিভ

সাপ্তাহিক রিটার্নে ২২ খাতের মধ্যে দর কমেছে ১০ খাতে

সমাপ্ত সপ্তাহে (০১-০৪ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ২২ খাতের মধ্যে দর কমেছে ১০ খাতে। অন্যদিকে দর বেড়েছে মাত্র ৩টি খাতে। আর ৬টি খাতে অপরিবর্তিত রয়েছে।

ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে মিউচ্যুয়াল ফান্ড খাতে। এই খাতে ১ দশমিক ৯ শতাংশ দর কমেছে। কাগজ খাতে ১.৩ শতাংশ, আইটি খাতে ১ শতাংশ, জীবন বীমা খাতে দশমিক ৮ শতাংশ, সিরামিক ও সিমেন্ট খাতে দশমিক ৭ শতাংশ, বস্ত্র খাতে দশমিক ৩ শতাংশ, সেবা খাতে দশমিক ২ শতাংশ, প্রকৌশল ও ফার্মা খাতে দশমিক ১ শতাংশ দর কমেছে।

অন্যদিকে দর বেড়েছে সাধারণ বীমা, পাট, বিবিধ, ভ্রমণ, খাদ্য, ব্যাংক, আর্থিক খাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *